নোটিশ বিস্তারিত
Important Notice
আসসালামু আলাইকুম,
প্রথম সেমিস্টার পরীক্ষা পরবর্তী ছুটি শেষ হচ্ছে আগামী ১৮ মে, সোমবার। ১৯ মে, মঙ্গলবার প্রথম সেমিস্টার পরীক্ষার খাতা দেখানো হবে। উক্ত দিন সকল শিক্ষার্থীর অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী অবশ্যই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। খাতা প্রদর্শনের পাশাপাশি অভিভাবকদের সাথে পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি এবং আগামী পরীক্ষায় বাচ্চারা কীভাবে আরও ভালো করতে পারে সে বিষয়ে মতবিনিময় ও আলোচনা করা হবে। তাই নিচে উল্লেখিত ক্লাসভিত্তিক সময়সূচি অনুযায়ী সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। এছাড়াও আগামী ২০ মে বুধবার থেকে পূর্বের রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হবে।
খাতা দেখানো ও মত বিনিময় এর সময়:
১ম শ্রেণি-চতুর্থ শ্রেণি : সকাল ৮.০০ টা - ৯টা
নার্সারি-কেজি শ্রেণি : সকাল ৯.০০টা - ১০.০০টা
প্লে-গ্রুপ : সকাল ১০.০০-১১.০০ টা
প্রি প্লে : সকাল ১১.০০-১২.০০ টা
বিদ্র: অবশ্যই উল্লেখিত সময়ে উপস্থিত থাকতে হবে।