নোটিশ বিস্তারিত
ঈদ উল আযহা ও গ্রীষ্মকালিন ছুটি
📌 নোটিশ
সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন শুভেচ্ছা। চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল আগামী রবিবার, ২৪ মে থেকে ২ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ থাকবে। ইনশাআল্লাহ আগামী ৩ জুন থেকে পুনরায় যথারীতি সকল ক্লাস কার্যক্রম শুরু হবে। স্কুল খোলার পর প্রথম সেমিস্টার পরীক্ষায় সেরা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
🔹 বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা:
অভিভাবকদের বারবার অবগত করার পরেও অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে মাসিক বেতন পরিশোধ করছেন না। তাই আগামী জুন মাস থেকে বিলম্ব ফি কার্যকর করা হলো।
👉প্রতি মাসের বেতন অবশ্যই ১ থেকে ৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বিশেষ সমস্যার ক্ষেত্রে ১২ তারিখ পর্যন্ত জরিমানা ছাড়া বেতন গ্রহণ করা হবে। তবে ১৩ তারিখ থেকে প্রতি মাসের জন্য ১০ টাকা হারে বিলম্ব ফি যুক্ত হবে। অর্থাৎ ১মাস বকেয়া হলে অতিরিক্ত ১০ টাকা ও ২ মাস বকেয়া হলে অতিরিক্ত ২০ টাকা। এই নিয়ম সকল শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য। এ বিষয়ে কোনো বিশেষ অনুরোধ গ্রহণ করা হবে না। তাই সময়মতো বেতন পরিশোধের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
🔹 বাংলাদেশ গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা:
যেসব শিক্ষার্থী বাংলাদেশ গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে অবশ্যই আজ ও আগামীকালের মধ্যে স্কুল অফিসে যোগাযোগ করতে হবে এবং ন্যূনতম ১০০ টাকা জমা নিশ্চিত করতে হবে। অন্যথায় গাইড সরবরাহ করা সম্ভব হবে না।
🔹 বৃত্তি কোচিং সংক্রান্ত তথ্য: আগামী জুন মাস থেকে বৃত্তি কোচিং শুরু হবে। ভর্তি ফি: ১০০ টাকা। মাসিক বেতন: ৬০০ টাকা
🔹 এ্যাডমিশন কোচিং : আগামী জুন মাস থেকে সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ে ভর্তি কোচিং শুরু হবে।
• ভর্তি ফি: ১০০ টাকা। মাসিক বেতন: ৭০০ টাকা
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক,
চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল